শিরোনাম

ধুনটে পুলিশি অভিযানে গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার | Bogura TV | বগুড়া টিভি


সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে কামাল পাশা (৪৮) নামে এক মাদক কারবারিকে ৩১০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে থানা পুলিশ। ১৩ ডিসেম্বর বুধবার রাত পৌনে ৮ টার দিকে  উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কামাল পাশা বিষ্ণপুর গ্রামের ইসহাক উদ্দিনের ছেলে।

ধুনট থানার এসআই অমিত বিশ্বাস জানান, বুধবার অফিসার সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য মোটরসাইকেল যোগে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বিষ্ণপুর গ্রামে এক ব্যাক্তি মাদক দ্রব্য গাঁজা নিজ বাড়িতে রেখে মাদক সেবীদের নিকট বিক্রি করতেছে।  তাৎক্ষনিক সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য  সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। তখন সঙ্গীয় অফিসার ও সোর্সের সহায়তায় তাকে আটক করি। পরে দেহ তল্লাশির একপর্যায়ে তার ঘরে থাকা ৩১০ গ্রাম গাঁজা উদ্ধার করি। পুলিশ আরও জানায়, কামাল পাশা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে তার এলাকার মাদক সেবীদের নিকট বিক্রি করতো।

ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি সৈকত হাসান জানান, 
মাদক বিরোধী অভিযান চালিয়ে কামাল পাশা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর বৃহস্পতিবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

No comments