শিরোনাম

বগুড়ায় জুনায়েদ আহমেদ হত্যার আসামি গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ায় জুনায়েদ আহমেদ (১৭) হত্যার আসামি গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব-১২। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন। 

তিনি জানান, গত ২১ অক্টোবর বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন সুজাবাদ এলাকায় বগুড়া পলিটেকনিক ইনিস্টিটিউটে ইলেক্ট্রিক্যাল বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র ভিকটিম জুনায়েদ আহমেদ (১৭), পিতা- মোঃ আব্দুল জব্বার, সাং- সুজাবাদ, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া পুজামন্ডপ দেখার জন্য অটোতে বেজোড়া যাওয়ার সময় বনানী পাকা রাস্তার উপর আসামী মোঃ সোহাগ মিয়া (২৬)সহ অজ্ঞাতনামা ৯/১০ জনের মোটরসাইকেল এর সাথে অটো লেগে যায় এবং কথার কাটাকাটি হয়। কথার কাটাকাটির একপর্যায়ে ধৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীগণ ভিকটিমকে এলাপাথারি মারপিট করে। 

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় নিয়ে যায় এবং ভিকটিম রাত্রী পৌঁনে দশটায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। শাজাহানপুর থানার মামলা নং-২৬, তারিখ-২২/১০/২৩ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/ ৫০৬/৩৪ পেনাল কোড। 

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ ডিসেম্বর দুপুর আনুমানিক বারোটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সোহাগ মিয়া (২৬), পিতা- মোঃ জহুরুল ইসলাম, সাং-চক ফরিদ, থানা ও জেলা-বগুড়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।

No comments