শিরোনাম

জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারি জিন পিয়ারে ল্যাক্রোইক্স ও জেনারেল অতুল খারের সঙ্গে পৃথক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঘানার আক্রায় অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাদের সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রী।

পররাষ্ট্র দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে জাতিসংঘের মন্ত্রীপর্যায়ের বৈঠকে একটি উচ্চ পর্যয়ের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। 


আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন নিয়ে সর্বশেষ অবস্থান জানালো যুক্তরাষ্ট্র

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের শান্তি অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ারে ল্যাক্রোইক্সের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এবং জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

No comments