ধুনটে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী প্রচারণা | Bogura TV | বগুড়া টিভি
সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে চৌকিবাড়ি ইউনিয়নে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে নৌকার নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর চারমাথা বাজারে এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী প্রচারণায় দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটার সহ প্রায় ৩ শতাধিক মানুষ অংশ নেয়।
এতে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সহ সভাপতি ও চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কুদরত-ই খোদা জুয়েল।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মন্ডল, কামরুল ইসলাম আনসারী, চৌকিবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক সামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান।
আওয়ামী লীগ নেতা, সাইফুল ইসলাম মুন্টু,বজলার রহমান ভোলা, রফিক খান,আবু সাইদ, আল যুবায়ের বেল্লাল, সোহাগ রানা, হাসেন আলী, শুক্কর সরকার, আবু নাছের, রাকিব রকি।

No comments