শিরোনাম

বগুড়ায় নিখোঁজ দুই বিএনপি নেতার সন্ধান পাওয়া গেছে | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ায় নিখোঁজ দুই বিএনপি নেতার সন্ধান পাওয়া গেছে

আজাদুর রহমানঃ

বগুড়ায় দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের সন্ধান মিলেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে আনোয়ার হোসেন তার নিজ বাড়িতে ফেরেন। তবে তারা কোথায় কিভাবে ছিলেন এ ব্যাপারে দুই পরিবারের কেউ মুখ খোলেননি। আনোয়ারের বাড়ি ফেরার বিষয়টি পুলিশ নিশ্চিত করলেও দেলোয়ারের ব্যাপারে কোনো তথ্য জানায়নি।


আনোয়ার হোসেন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক। এছাড়া তিনি বীরকেদার ইউপির সাবেক সদস্য। 

অপরজন উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। আনোয়ারের মামাতো ভাই নাহিদ পারভেজ বলেন, ‘আমার ভাই ভোরে নিজ বাড়িতে ফিরেছেন। তিনি সুস্থ আছেন। তবে তিনি কোথায় ছিলেন এ ব্যাপারে কাউকে কিছু বলছেন না।


আনোয়ারের মা রমেনা বেগম বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার ছেলে ফিরে এসেছে। সে সুস্থ ও ভালো আছে।
 
এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,  ‘নিখোঁজ দুই ব্যক্তির মধ্যে আনোয়ার সকালে  তার বাড়িতে ফিরেছেন বলে অবগত হয়েছি। তিনি আসার পর কাউকে কিছু বলছেন না। আমরা এ ব্যাপারে জানার চেষ্টা করছি। তবে দেলোয়ারের ব্যাপারে এখনও কিছু জানিনা।

No comments