ঝিনাইদহে সতন্ত্র প্রার্থীর নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলেছে দূর্বৃত্তরা | Bogura TV | বগুড়া টিভি
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ-২ আসনের সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলেছে দূর্বৃত্তরা। শনিবার সকালে ঝিনাইদহ শহরের হামদহ প্রিন্স হাসপাতাল হতে পুলিশ লাইন পর্যন্ত শত শত নির্বাচনী ঈগল প্রতিকের পোষ্টার ছিড়ে ফেলেছে দূর্বৃত্তরা।
জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়ক তবিবুর রহমান লাবু জানান, শনিবার (২৩ ডিসেম্বর) সকালে শহরের হামদহ প্রিন্স হাসপাতাল হতে পুলিশ লাইন পর্যন্ত শত শত নির্বাচনী ঈগল প্রতিকের পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে। তিনি ধারণা করছেন প্রতিদ্বন্দী নৌকা প্রতিকের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালপাড়া বাজারের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা তাদের উপর হামলা চালায়। সেময় হামলাকারীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এতে ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

No comments