শিরোনাম

ঝিনাইদহে মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ | Bogura TV | বগুড়া টিভি

ঝিনাইদহে মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জেসমিন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের মহাসচিব আবুল কালাম আজাদ। 

মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক সাইফুজ্জামান লাল্টুর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, ঝিনাইদহ কিন্ডার গার্ডেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামাল হোসেন, আল-আমিন প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলি মিয়া, দি বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ। ২০১২ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে ২’শতাধীক শিক্ষার্থী ও ১১ জন শিক্ষক কর্মচারী নিয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।

No comments