শিরোনাম

বগুড়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বগুড়ায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ১৮ ডিসেম্বর মধ্যরাতে এ ঘটনা ঘটে।

অভিযোগে বাদী মোঃ সিরাজুল ইসলাম সাচ্চু (৭৩) উল্লেখ করেন, বগুড়া সদর উপজেলাধীন মালগ্রাম মৌজার জেএল নং ১২১, সিএস খতিয়ান নং ৬১, এম আরআর খতিয়ান নং ৯৮, খারিজি হিসাব নং ৯৩৫১, সাবেক দাগ নং ১১১৫, হাল দাগ ৭৩৫, রকম ধানী পরিমান ২১ শতক জমি কবলা দলিল নং ৪৫৩৭ তাং ১৫/০২/১৯৮৩ ইং মূলে ক্রয় করে ভোগ দখল করছেন।

বিবাদী ১। মোঃ তনছের আলী প্রাং (৪৩), পিতা নাছির উদ্দিন প্রাং ওরফে মিটন প্রাং, বাসা/হোল্ডিং ৩৫৩/৩৭৩, জলেশ্বরীতলা, সুরেশ দাস লেন, থানা ও জেলা বগুড়া তাহার লোকজন নিয়ে উক্ত সম্পত্তি জবর দখল করার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র করে। উক্ত সম্পত্তি দখল নিয়ে বিজ্ঞ আদালতে মোকদ্দমা নং ১৮৬/২০১৬ বন্টন তারিখ ০৭/০৮/২০১৯ ইং মোতাবেক নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করে। 

বিজ্ঞ আদালত আবেদন খারিজ করে দেয়। মহামান্য হাইকোর্টে গিয়ে পুনরায় নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করলে মহামান্য হইকোর্ট আবেদন খারিজ করে দেয়। বিজ্ঞ আদালত শীতকালিন সময়ে বন্ধ থাকায় ইং ০৩/১২/২০২৩ তারিখ রাত্রী অনুমান ১টায় সময় এসকেবেটর নিয়ে সম্পত্তির পশ্চিম পার্শ্বের টিনের দেওয়া সীমানা প্রাচীর ভাঙ্গিয়া জমিতে প্রবেশ করে এবং জমিতে থাকা কিছু ফলজ বৃক্ষ ভাঙ্গিয়া প্রায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি সাধন করে।

আমি সেখানে যাইয়া তাহাকে বাধা প্রদান করলে ঘটনাস্থল হতে চলিয়া যায়। পরবর্তীতে উক্ত সীমানা প্রাচীর ঠিক করিয়া দিই। তখন উক্ত বিবাদী বিজ্ঞ আদালতে গিয়া মোকদ্দমা নং ৭৫৪ পি/২০২৩ (সদর) গায়া- ১৪৪/০৪৫ ফৌঃ কাঃ বি দায়ের করে।

বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক পুলিশ শান্তি শৃংখলা বাড়ায় রাখার জন্য উভয় পক্ষকে নোটিশ জারী করলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি ও আমার লোকজন উক্ত সম্পত্তিতে না গেলে সেই সুযোগে ইং ১৮/১২/২০২৩ তারিখ রাত্রী অনুমান ১১.৫০ ঘটিকার সময় বিবাদী ১। মোঃ তনছের আলী প্রাং (৪৩), পিতা নাছির উদ্দিন প্রাং ওরফে মিটন প্রাং, ২। মোছাঃ মাহফুজা বেগম (৩৫), স্বামী মোঃ তনছের আলী প্রাং, উভয়েই বাসা/হোল্ডিং ৩৫৩/৩৭৩, জলেশ্বরীতলা, সুরেশ দাস লেন, থানা ও জেলা বগুড়ান্বয় অজ্ঞাতনামা ১০/১২ জন ভাড়াটিয়া লোকজন লইয়া গিয়া পুনরায় উক্ত সম্পত্তি চতুরদিকে থাকা সীমানা প্রাচীর ভাঙ্গিয়া ফেলে এবং উক্ত সম্পত্তিতে অনুষিকার প্রবেশ করিয়া সিমেন্টের তৈরী কিছু পোল/খুটি ও সীমানা প্রাচীরের টিন চুরি করিয়া লইয়া যাওয়ার চেষ্টা করে। 

এমন সময় আমি সংবাদ পাইয়া সাক্ষী ১। মোঃ সিজার, পিতা মৃত বাবলু, প্রাং, ২। মোঃ সাথী খাতুন, পিতা মৃত আঃ সাত্তার, উভয় সাং সূত্রাপুর ডাঃ ইসাহাক আলী লেন, ৩। মোঃ এনামুল হক, পিতা মোঃ আঃ হাকিম, সাং খান্দার, সর্বখানা ও জেলা বগুড়াগন সহ ঘটনাস্থলে যাইয়া তাহাদের বাধা নিষেধ করিলে তাহারা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করিয়া চলিয়া যায়। তাহারা আমার উক্ত সম্পত্তির সীমানা প্রাচীর ভংচুর করিয়া ২,০০,০০০/- (দুইলক্ষ) টাকার ক্ষতি সাধন করে।

এ বিষয়ে বগুড়া সদর থানায় স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, আদালত থেকে একটি ১৪৪ ধারার চিঠি পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে নিরপেক্ষ এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পরামর্শ দিয়েছি। এ বিষয়ে আদালত যথাযথ ব্যাবস্থা গ্রহন করবে।

No comments