শিরোনাম

ধুনটে ছোট ভাইয়ের সম্পত্তি নিজের ছেলেকে দলিল করে দেওয়ার ঘটনা ফাঁস, দুই ভাইয়ের সংঘর্ষের আশঙ্কা | Bogura TV | বগুড়া টিভি


ধুনট(বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার ধুনটে নুরুল ইসলাম তালুকদার নামের এক ব্যক্তি  পৈত্রিক সম্পত্তি থেকে ভাই বোনদের ফাঁকি দিয়ে নিজ নামে সম্পতি রেকর্ড করে নেওয়ার অভিযোগে আদালতে মামলা করেছেন সহোদর নজরুল ইসলাম তালুকদার। জমিজমা নিয়ে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করায় বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথ পুর গ্রামে। 


মামলার বাদী নজরুল ইসলাম জানান,  ধুনট উপজেলার ভান্ডারবাড়ি মৌজার ৫ একর ৮৫ শতক পৈত্রিক সম্পত্তি সাত ভাই ও দুই বোন মৌখিক ভাবে বন্টন করে প্রত্যেক ভাই ৮০ শতক জমি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন। নুরুল ইসলাম চালাকি করে ছোট ভাইদের সম্পত্তি নিজ নামে এসএস রেকর্ড করে নেন। এরপর নুরুল ইসলাম ওই সম্পত্তির মধ্যে থেকে ছেলে সাইফুল নামে ১৩১০ এসএ খনিয়ানের ৫৫৭ ও ৩৩৬ দাগের ২১ শতক সম্পত্তি রেজিষ্ট্রি দলিল করে দেন। সাইফুল ইসলাম ২১ শতক ওই জমি অন্যত্র বিক্রি করার জন্য বায়না নেওয়ার বিষয়টি জানাজানি হলে নজরুল ইসলাম বাদী হয়ে বগুড়া সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন এবং ধুনট সাব রেজিষ্ট্রার বরাবর দলিল রেজিষ্ট্রি না করার জন্য  একটি অভিযোগ করেছেন। 


এ বিষয়ে সাব রেজিষ্ট্রার দেবদ্যুতি রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি কাগজ পত্র পর্যালোচনা করে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে। নজরুল ইসলাম আরো বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া আমার ভোগ দখল করা সম্পত্তি বড় ভাই নুরুল ইসলাম তার ছেলের নামে অবৈধ ভাবে দলিল করে দিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষের সৃষ্টি করেছেন।  নুরুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সম্পত্তি আমার ছেলের নামে দলিল করে দিয়েছি।  



No comments