শিরোনাম

পাঁচবিবিতে খোকনের অবৈধ বালুরঘাট থেকে লাশ উদ্ধার | Bogura TV | বগুড়া টিভি


দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগুয়ান গ্রামে খোকনের অবৈধ বালুরঘাট থেকে (যেখানে নদী ড্রেজিং করে বালু উত্তোলন করে বিক্রি করা হয়)  মাথার খুলি টুকরো টুকরো অবস্থায় বৃহস্পতিবার বিকেলে একটি মৃতদেহ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
গ্রামবাসীরা জানায়, মৃত ব্যক্তি জয়পুরহাট সদর থানার বড় তাজপুর গ্রামের মৃত শফিউদ্দিনের পুত্র শাহিন ওরফে মতিন হোসেন (২৬)এর।
ঘটনাস্থল থেকে পাঁচবিবি থানা পুলিশ  একটি মেসি আটক করেন। মেসিটি বড় তাজপুর গ্রামের  আমিরুলের বলে জানা যায়।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান , গর্তে পড়ে যাওয়া একটি মেসিকে আরো একটি মেসির দ্বারা উদ্ধার করতে গিয়ে মেসির ধাক্কায় একজনের প্রাণহানি ঘটে তবে এ বিষয়ে  মৃতের পরিবার কোন মামলা করলে  ব্যবস্থা নেয়া হবে। 
এ বিষয়ে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, অবৈধ বালুরঘাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

No comments