দুবাই থেকে আসা ফ্লাইটে ২৩ কেজি স্বর্ণ জব্দ | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট থেকে ২৩ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে অভিযান চালিয়ে স্বর্ণগুলো জব্দ করা হয়।
এদিকে স্বর্ণ জব্দের ঘটনায় সন্দেহভাজন ৯ যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

No comments