শিরোনাম

বগুড়ায় হত্যা মামলার আসামীকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ায় হত্যা মামলার আসামীকে ১২ ঘন্টার মধ্যে  গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব -১২ বগুড়া কোম্পানি। 

৬ ই ডিসেম্বর সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মুনির হোসেন। 

র‍্যাবের এই কর্মকর্তা জানান, চাঞ্চল্যকর হাকিম মন্ডল (৬০) হত্যা মামলার ১নং এজাহারনামীয় আসামী মোঃ বেলাল হোসেন (৪৫)কে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়। মোছাঃ জাহানরা বিবি(৫২), স্বামী-মৃত হাকিম মন্ডল, সাং বাঁকপাল মধ্যপাড়া, থানা -দুপচাচিয়া, জেলা-বগুড়া, দুপচাচিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন যে, প্রতিবেশী মোঃ বেলাল উদ্দিন (৪৫), পিতা মৃত অছির উদ্দিন শেখ, সাং বাঁকপাল মধ্যপাড়া, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া এর পরিবারের সাথে পায়ে হাঁটা রাস্তা দিয়ে যাতায়াত করাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে গত ৫ ডিসেম্বর দুপুর অনুমান ১ টায় উক্ত রাস্তা পরিস্কার করা নিয়ে বাদীর নাতির পরিবারের সদস্যগণ বাকবিতন্ডায় ছড়িয়ে পড়ে। 

একপর্যায়ে অন্যান্যদের কোদাল দ্বারা আঘাত করলে বাদীর স্বামী হাকিম মণ্ডল গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় বাদী, বাদীর ছেলের স্ত্রী স্বামীকে রক্তাত্ব অবস্থায় প্রথম দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক বাদীর স্বামীকে মৃত বলে ঘোষণা করেন।

পরবর্তীতে মামলা দায়ের করলে এরই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্প জানতে পায়ে যে, উল্লেখিত হত্যা মামলার ১নং আসামী বেলাল হোসেন বগুড়া জেলার ফাঁপোড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন ফাঁপোড় এলাকায়
অভিযান পরিচালনা করে হত্যা মামলার ১ নং আসামীকে গ্রেফতার করে। পবরর্তীতে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে হত্যাকান্ডের কথা স্বীকার করে। 

র‍্যাবের এই কর্মকর্তা আরোও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে দুপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments