বগুড়া সদর থানার অভিযানে ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার -৪ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়া সদর থানার অভিযানে ২৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক ৪জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ রা ডিসেম্বর শনিবার রাতে বিভিন্ন সময় তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সারাফত ইসলাম।
এ সংক্রান্তে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সার্বিক দিক নির্দেশনায়; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আক্তার পিপিএম পুলিশ (সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শরাফত ইসলাম এর তত্তাবধানে এবং সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহিনুজ্জামান এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/মোঃ জহুরুল ইসলাম, এসআই (নিরস্ত্র)/মোঃ মোশারফ হোসেন আকন্দ,
এএসআই (নিরস্ত্র)/মোঃ মেহেদুল ইসলাম, এএসআই (নিরস্ত্র)/মোঃ এরশাদ আলীসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং-১/১২/২০২৩ তারিখ রাত্রি সাড়ে আটটায় ও ইং ০২/১২/২০২৩ তারিখ ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বগুড়া সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বগুড়া সদর থানার মামলা নং-৭১, তারিখ-২০/০৭/২০০১ইং জিআর-৬৫৭/২০০১ (সদর) মামলা নং-১৯৪/২০০১ এস.টি মূলে ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19A ধারায় ১৫ (পনের) বৎসর সশ্রম কারাদন্ড এবং 19(f) ধারায় ১০ (দশ)বৎসর সশ্রম কারাদন্ডে দন্ডিত হয়েছে।
(সাজা সমূহ একের পর এক কার্যকর হইবে) সর্বমোট (১৫+১০)= ২৫ বৎসর এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১। কালুয়া সন্তোষ কালু বাঁশফোড়, পিতা- বালিয়া বাঁশফোড়, সাং-সেউজগাড়ী রেলওয়ে কলোনী সুইপারপট্টি, থানা ও জেলা-বগুড়া; মামলা নং-১২২৪/২১ দায়রা, সূত্র-৮২ সি/২০২০ (সদর) মূলে ১ বছর সশ্রম কারাদন্ড ও ১১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী ২। মোঃ আমিনুল এহসান, পিতা-মোজাম্মেল হোসেন, সাং-বুজুর্গামা, পোঃ সাবগ্রাম-৫৮০০, থানা ও জেলা-বগুড়া; মামলা নং-১৫০৭/২১ দায়রা, সূত্র-১৫৮১ সি/২০২০(সদর) মূলে ৬ মাস সশ্রম কারাদন্ড ও ৫,০০,০০০/-টাকা অর্থদন্ড সাজাপ্রাপ্ত আসামী ৩। মোঃ সাব্বির সানজিদ ওরফে সানজু, পিতা-মৃত আব্দুল খালেক, সাং- কাটনারপাড়া দত্তবাড়ী, থানা ও জেলা-বগুড়া এবং মামলা নং-২০৯৩/১৯ দায়রা, সূত্র-২০২০ সি/২০১৮(সদর) মূলে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬৭ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ৪। মোছাঃ রনজনা বেগম, স্বামী-মোঃ আবেদুর রহমান, সাং- মন্ডলধরণ পশ্চিমপাড়া, পোঃ জোরগাছাহাট-৫৮০০, থানা ও জেলা-বগুড়াদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগু ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

No comments