শিরোনাম

বগুড়ায় গণমাধ্যম কর্মীদের, নীতিমালা অবহিতকরণ সভা অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ায় গণমাধ্যম কর্মীদের, নীতিমালা অবহিতকরণ সভা অনুষ্ঠিত


খালেদ সিদ্দিকী, চিফ রিপোর্টারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে, নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের, নীতিমালা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ শে ডিসেম্বর, বুধবার, বিকাল ৩.৩০ মিনিটে, বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষ, করতোয়ায় এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা, সাইফুল ইসলাম।


এ-সভায় সভাপতি তার বক্তব্যে গণমাধ্যম কর্মীদের, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক সাংবাদিকদের জন্য নির্ধারিত, ১৩ দফা নীতিমালা, অনুযায়ী বিধি নিষেধ অনুসরণ করে, সংবাদ সংগ্রহ ও প্রচার করার জন্য, বিশেষ ভাবে অবহিত করেন, তিনি বলেন কোনো ভাবেই যাতে ভুল তথ্য প্রচারিত না হয়, সেদিকে বিশেষ ভাবে সাংবাদিকদের খেয়াল রাখতে হবে।


উল্লেখ্য আগামী ৭ই জানুয়ারী ২০২৪ সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, (সদ্য অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আল মারুফ; অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) স্নিগ্ধ আক্তার; বগুড়া প্রেসক্লাবের সভাপতি, মাহমুদুল আলম নয়ন; বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন মিন্টু; বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর বগুড়া জেলা প্রতিনিধি, ইলিয়াস লেলিন।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন স্থরের কর্মকর্তা বৃন্দ, জাতীয় ও স্থানীয়, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

No comments