শিরোনাম

ভাইকে হত্যা করে বাড়িতে গিয়ে স্ট্রোক করে ভাইয়ের মৃত্যু | Bogura TV | বগুড়া টিভি

ভাইকে হত্যা করে বাড়িতে গিয়ে স্ট্রোক করে ভাইয়ের মৃত্যু

বগুড়া টিভি ডেস্কঃ

পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের বাসিন্দা মো. খোরশেদ আলম মুন্সীর ছেলে মো. সেলিম মুন্সী (৪০) ও একই বাড়ির বাসিন্দা মৃত আমির মুন্সীর ছেলে আলাউদ্দিন মুন্সী (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আপন চাচাতো ভাই সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে চাচাতো ভাই আলাউদ্দিন মুন্সী ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে সেলিম মুন্সীর ওপর হামলা করে।


এতে সেলিম মুন্সী ঘটনাস্থলে নিহত হন। পরে আলাউদ্দিন মুন্সী বাড়ি গিয়ে স্ট্রোক করে মারা যান।

বাউফলের অতিরিক্ত পুলিশ সুপার সাদ্দাম হোসেন বলেন, জমিজমা বিরোধের জেরে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


No comments