৩৩৮ ওসির রদবদল, কাকে বদলি করা হলো কোথায়? | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্ক সারাদেশের ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনের পর এই বদলি করা হলো।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এদিনই সকালে সারাদেশের ৩৩৮ থানার ওসিকে বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, গত ৩০ নভেম্বর প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
এর ফলস্বরূপ বুধবার ৩৩৮ থানার ওসির বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ওসি বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, বদলিকৃতদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩টি থানার ওসিও রয়েছেন।
কাকে কোথায় বদলি করা হলো দেখতে ক্লিক করুন-

No comments