শিরোনাম

ধুনটে সেনাবাহিনীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ | Bogura TV | বগুড়া টিভি



সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন এবং সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্ত (মেকানাইজড) কর্তৃক এ শীতবস্ত্র বিতরণ করে। 

২০ ডিসেম্বর বুধবার দুপুরে ধুনট সরকারী ডিগ্রি কলেজ মাঠে ৫৫০ জন শীতার্ত মানুষের হাতে বস্ত্র তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মহসিন রেজা।

এ সময় উপস্থিত ছিলেন  ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লেঃ কর্নেল খালেকুজ্জামান। 

উল্লেখ্যঃ বাংলাদেশের যে কোন দূর্যোগ মোকাবেলায় মানবিকতা ও দায়িত্বশীলতার সহিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়াও জনসেবামুলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ধুনট উপজেলায় এ শীতবস্ত্র বিতরন করা হয়।

No comments