গাবতলীতে অপহরণ মামলায় ইউপি সদস্য ববিতা গ্রেপ্তার | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ার গাবতলীতে অপহরণ মামলায় ইউপি সদস্য ববিতা বেগমকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ইউপি সদস্য উপজেলার ১২ নং নবগঠিত সুখানপুকুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) ববিতা বেগম (৩৫)।
আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারীপরোয়না জারী হলে বুধবার থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দেন। গ্রেফতারকৃত ইউপি সদস্য ববিতা বেগম স্থানীয় কুড়িপাড়া গ্রামের পিন্টু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের এক যুবককে অপহরণ করে এই মহিলা ইউনিয়ন পরিষদ সদস্য ববিতা বেগম। পরে তার বড়ভাই ফারুক হোসেন বগুড়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে একটি মামলা দায়ের করেন যাহার নং ৮৩ সি/২৩।
খোঁজ নিয়ে জানাগেছে, ববিতা এলাকায় মাদকাসক্ত মহিলা সদস্য হিসাবে পরিচিত। তিনি অস্বাভাবিক জীবন যাপন করেন। তাছাড়া বেশ কিছুদিন আগে নবগঠিত ১২ নং সুখানপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে সদস্য ববিতা ডার্বি সিগারেট (ধুমপান) করার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। বিষয়টি এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, তার বিরুদ্ধে একটি অপহরণ মামলায় আদালত থেকে ওয়ারেন্ট আসে। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

No comments