শিরোনাম

বগুড়ায় জামায়াতের আমির গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি

বগুড়ায় জামায়াতের আমির গ্রেফতার

আজাদুর রহমানঃ

বগুড়ার গাবতলীতে নাশকতার মামলায় জামায়াতের আমিরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তাকে গ্রফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আমির আব্দুল মজিদ  উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাগাটিয়া দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা। ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান। 


জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, জামায়াতের কার্যক্রমকে সামনে রেখে সরকার বিরোধীদের দমন-নিপীড়নের অংশ হিসেবে পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করছে। এ ছাড়া রাতে জেলার বিভিন্ন
এলাকায় দায়িত্বশীল নেতাকর্মীদের বাড়িতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, পূর্বে নাশকতার মামলার আসামি হওয়ার তাকে গ্রেফতার করা হয়েছে। 


নেতাকর্মীরা জানান, আমরা এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি করছি। একইসঙ্গে অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি না করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, পূর্বের নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

No comments

Create Photocard

Loading...