শিরোনাম

৫ বছর প্রেমের পর করাচি থেকে কলকাতায় এসে বিয়ের পিঁড়িতে বসছে পাকিস্তানি তরুণী | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

প্রেমের টানে ভারতে ছুটে এসেছেন পাকিস্তানী এক তরুণী। যদিও পর্দায় ভারত-পাকিস্তানের সীমান্ত পেরিয়ে এ রকম অনেক প্রেম কাহিনিকে ঘিরে তৈরি হয়েছে সিনেমা। তবে সেই সিনেমাতে দু’টি হৃদয়কে এক হতে হাজার ঝঞ্ঝাট পোহাতে হয়েছে।

পাকিস্তানি তরুণীর ক্ষেত্রে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। তাদের হাতে এখনও ৪৫ দিন সময় রয়েছে। ভিসার মেয়াদ থাকতেই কলকাতা বাসিন্দা প্রেমিক শামীর খানের সঙ্গে বিয়ের কথা ইতিমধ্যেই পাকা হয়ে গেছে। আগামী জানুয়ারিতে কলকাতায় তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হবে। 


পাকিস্তানের তরুণী জাওয়ারিয়া খানম করাচির বাসিন্দা। প্রেমের টানে তিনি ছুটে এসেছেন কলকাতার পার্ক সার্কাসের বাসিন্দা শামীর খানের কাছে।  

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভারতে আসতে আইনি জটিলতায় পড়তে হয়েছে জাওয়ারিয়াকে। তবে শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে অমৃতসরে আটারি সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন ওই তরুণী।

তাকে দেখে আপ্লুত শামীর ও তার পরিবারের সদস্যেরাও। ঢাক-ঢোল বাজিয়ে, ফুলের মালা নিয়ে আটারি সীমান্তে পাকিস্তানি ওই তরুণীকে বরণ করে নেওয়া হয়। বিয়ের পরে নতুন কনের ভিসার সময় আরও বাড়ানো যাবে কি না, তা নিয়ে চিন্তায় রয়েছেন শামীর ও জাওয়ারিয়া।

তবে আপাতত সে সব চিন্তা দূরে সরিয়ে আগামী মাসেই নতুন জীবন শুরুর কথা ভাবছেন যুগল। আটারিতে দাঁড়িয়ে জাওয়ারিয়া বলেন, এ দেশে থাকার কিছু নিয়মকানুন রয়েছে। আমি আপ্লুত ভারতে এসে। নতুন জীবন শুরুর অপেক্ষায় রয়েছি।

পারিবারিক সূত্রে জানা যায়, জাওয়ারিয়ার অপেক্ষায় শামীরেরা আটারির কাছেই গুরুদাসপুরে একটি বাড়ি ভাড়া করেছিলেন। ভারতে প্রবেশের পরে মঙ্গলবার দুপুরে অমৃতসর থেকে কলকাতায় উড়ে আসেন ওই যুগল।

পাকিস্তান ওই তরুণী জানান, বছর দুয়েক আগে শেষ বার দুবাইয়ে জাওয়ারিয়ার সঙ্গে তার শেষ দেখা হয়েছিল। পাঁচ বছরের সম্পর্ক তাদের। তবে মুখোমুখি দু’জনের দেখা হয়েছিল ওই এক বারই। বাকি সময়ে ফেসবুক আর ভিডিও কলেই কথা হয় তাদের। 

করোনার কারণে সে সময়ে দু’দেশের সরকার ভিসা দিতে চায়নি। ফলে তাদের বিয়ে আটকে যায়। অনেক বাঁধা বিপত্তির পর শেষ পর্যন্ত তাদের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

No comments