শিরোনাম

বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত | Bogura TV | বগুড়া টিভি


খালেদ সিদ্দিকী, চিফ রিপোর্টার বগুড়া 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ায় এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বগুড়া পৌর শাখার আয়োজনে, এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ৬ ই ডিসেম্বর, বিকাল তিনটায়, বগুড়া শহরের সাতমাথা এলাকার, টেম্পল রোডে, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বগুড়া পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, নাসিমুল বাড়ি নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত 
উক্ত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখার, সাধারণ সম্পাদক ও বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু (এমপি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "নির্বাচন বানচাল করার দেশি ও বিদেশি সরজন্ত্র চলছে, তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন বগুড়া পৌর ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতা কর্মী কাঁধে কাঁধ মিলিয়ে সকল সরজন্ত্র কঠোর ভাবে দমন করার জন্য কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে"

এসময় বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাজেদুর রহমান শাহিন বলেন,
"আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, হাতকে শক্তিশালী করতে ও নৌকার বিজয় সুনিশ্চিত করতে, পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রত্তেক নেতা-কর্মী সর্বাত্মক কাজ করবে, এটা  নিশ্চিত করতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিপি সাজেদুর রহমান শাহিন, সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বগুড়া জেলা শাখা; জুলফিকার রহমান শান্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, বগুড়া জেলা শাখা।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন, লিটন শেখ, সাধারণ সম্পাদক, বগুড়া পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

এসময় বগুড়া পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের, সমস্ত ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন স্থরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

No comments