বগুড়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার! অটো ছিনতাই | Bogura TV | বগুড়া টিভি
বগুড়ায় যুবকের গলা কেটে হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বত্তরা।
৬ ই ডিসেম্বর সকালে শাজাহানপুর উপজেলার মাদলা নন্দখুর গ্রামে ফসলি জমিতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আপেল মিয়া (২৫)। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি এলাকার বাসিন্দা। তবে ২-৩ বছর ধরে বগুড়া শহরের নারুলী ইছাইদহ এলাকায় ভাড়া থাকতেন।
ভিডিও দেখুন-
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত যুবকের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী এলাকায়। তবে তিনি অটোরিকশা চালানোর কারণে দুই তিন বছর আগে থেকে শহরের নারুলী ইছাইদহ এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন।
জমির মালিক জানান, সকালে আমরা দেখতে পাই এখানে একটি যুবকের লাশ পড়ে আছে, পরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে থানা পুলিশকে খবর দেই।
সহকর্মী অটো রিক্সাচালক শাহাদত হোসেন জানান, দুই বছরের অধিক সময় ধরে অটো রিক্সা চালানোর সুবাদে তার সাথে পরিচয় হয়। আমরা একই গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে গাড়ি চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করতাম। গতকাল সন্ধ্যার পর চেলোপাড়া হরিবাসর মন্দিরের পাশের গ্যারেজ থেকে অটোরিকশা নেয় আপেল মাহমুদ, সারারাত গাড়ি চালিয়ে সকালে জমা দেওয়ার কথা থাকলেও গাড়ি জমা দিতে যাননি আপেল। পরে তাকে একাধিকবার মুঠোফোনে কল করলে পুলিশ জানান তাকে কেউ হত্যা করে ফসলি জমির মধ্যে রেখে পালিয়ে গেছে।
তার আরেক সহকর্মী জানান, সে সহজ সরল জীবন যাপন করত, কেউ তাকে প্রলোভন দেখিয়ে হত্যা করে অটো রিক্সা ছিনতাই করে নিয়ে গেছে।
এ বিষয়ে বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম জানান, স্থানীয় লোকদের মাধ্যমে আমরা জানতে পারি এখানে একটি মরদেহ পাওয়া গেছে, কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে জেলা পুলিশ, গোয়েন্দা শাখা, শাজাহানপুর থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত করছে যথাযথ তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশের পাশে একটি ছোট মোবাইল ও পকেটে ৩৪৬০ টাকা পাওয়া গেছে। এ সময় তার গলাকাটা ব্লেড ও একটি গ্যাস লাইট পাওয়া যায়।

No comments