শিরোনাম

বগুড়ায় বসতবাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বগুড়ায় বসতবাড়িতে হামলার ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তীতে অভিযোগ করায় আবারো তার বাড়িতে হামলা চালানো হয়।

৬ ই ডিসেম্বর বিকাল আনুমানিক পাঁচটায় উত্তর চেলোপাড়া এ ঘটনা ঘটে।

অভিযোগকারী আয়নাল হক জানান, তার বাড়িটি একটি পরিবারের কাছে ভাড়া দেয়, বেশ কিছুদিন যাবৎ তাদের মধ্যে দ্বন্দ্বকলহর সৃষ্টি হলে বাড়িতে হামলা করতে আসে তারা।

তিনি অভিযোগে আরো উল্লেখ করেন, উত্তর চেলোপাড়া শেখপাড়া মসজিদ হইতে নামাজ শেষ করে একই তারিখ সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টায় আমি আমার বাসায় যাই।

ঐ সময় আমি আমার বাড়ীর ভিতর দেখি বিবাদী ১। মোঃ রানা (৩৫), ২। মোঃ রহমান (৪০), উভয় পিতা-মোঃ ফজল, ৩। মোঃ ফজল (৫৫), পিতা- অজ্ঞাত সকলের সাং-উত্তর চেলোপাড়া, থানা ও জেলা-বগুড়াগণ আমার মধ্যে ঢুকিয়া চিল্লাপাল্লা করিতেছেন। ঐ সময় আমি তাহাদেরকে আমার বাড়ী হইতে বাহির হইতে বলিলে তাহারা উত্তেজিত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ কাঠের বাটাম দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম প্রাপ্ত করে। 

একপর্যায়ে ১নং বিবাদী রানা তাহার হাতে থাকা ধারালো চাকু দিয়ে আমার মাথা লক্ষ্য করিয়া হত্যার উদ্দেশ্যে আঘাত করিলে উক্ত আঘাতটি আমার মাথার ডান সাইডে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম প্রাপ্ত করে। ঐ সময় আমি চিৎকার দিয়ে মাটিতে পড়িয়া গেলে আমার স্ত্রী আমাকে রক্ষা করার জন্য আগাইয়া আসিলে উপরোক্ত সকল বিবাদীগণ আমার স্ত্রীকেও এলোপাথারী ভাবে মারপিট করিয়া তাহার শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম প্রাপ্ত করে। 

একপর্যায়ে ২নং বিবাদী আমার ঘরের ভিতর ঢুকিয়া বিছানার নিজ হইতে নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা অসৎ উদ্দেশ্যে বাহির করিয়া নেয়। ঐ সময় আমি ও আমার স্ত্রী ডাক চিৎকার করিতে থাকিলে আশপাশ হইতে স্থানীয় লোকজন আগাইয়া আসিতে থাকিলে উপরোক্ত সকল বিবাদীগণ আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদর্শন করিয়া দ্রুত ঘটনাস্থল হইতে চলিয়া যায়। 

পরবর্তীতে আমি সাক্ষী ১। মোঃ বাদশ (৬০), পিতা-মৃত শাহ আলম, সাং-উত্তর চেলোপাড়া, থানা ও জেলা-বগুড়াদের সহযোগিতায় আমি ও আমার স্ত্রী মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়ায় চিকিৎসা গ্রহন করি। 

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা নারুলী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম জানান, অভিযোগ হাতে পেয়েছি সরজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments