শিরোনাম

যুবকদের বেকারত্ব দূর ও এলাকার উন্নয়ন করাই আমার মুল লক্ষ্য- কৃষিবিদ শ্যামল | Bogura TV | বগুড়া টিভি



মমিনুর ইসলাম, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বারঘড়িয়া নিউ একতা ক্লাবের উদ্যোগে কর্পুর বাজার সংলগ্ন মাঠে ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। উক্ত ফুটবল খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন খেলার প্রধান পৃষ্ঠপোষক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন জাকির। খেলায় সহকারী পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম। 

উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দিগদাইড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান শিবলু'র সভাপতিত্বে উদ্বোধনী ফুটবল খেলা শেষে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, বগুড়া বৃহত্তর সমিতির সভাপতি ও ঈগল মার্কা নিয়ে বগুড়া -১ আসনের এমপি প্রার্থী কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়া-১ আসন তথা সোনাতলা সারিয়াকান্দিতে শিল্প কারখানা গড়ে তুলে এলাকার যুবকদের বেকারত্ব দূর করাই আমার মুল লক্ষ্য। আমি এলাকার মসজিদ , মাদ্রাসা, স্কুল কলেজ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করতে চাই। 

এলাকার গরিব মেধাবী শিক্ষার্থীদের চাকুরী নিশ্চিত করতে চাই। গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের সাথি হয়ে থাকতে চাই। 

তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সোনাতলা সারিয়াকান্দিতে ঈগল মার্কার জয় নিশ্চিত করতে এলাকার সকল শ্রেনী-পেশার মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পরিশেষে এলাকার জনগনকে সাথে নিয়ে বাকি জীবন কাটাতে চাই প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান শ্যামল।

খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে তারা হলেন মহিমাগঞ্জ ফুডবল একাদশ বনাম মহাস্থান ফুটবল একাদশ। ৭০ মিনিটের খেলায় প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেননি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় ১ টি গোল করে বিজয়ী হয়েছে মহাস্থান ফুটবল একাদশ। খেলার মাঠটি দর্শকে ভরপুর ছিল।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন, দিগদাইড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আঃ ওয়াহেদ, অত্র এলাকার বিশিষ্ট চাতাল ব্যবসায়ী নুর মোহাম্মদ মন্ডল,  কর্পুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আতাউর রহমান খাজা সহ দিগদার ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী ও কর্পুর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

No comments