ঝিনাইদহের শৈলকূপায় নসিমন-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-৩ | Bogura TV | বগুড়া টিভি
বসির আহাম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকূপায় নসিমন মহেন্দ্র মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে ও আহত হয়েছে আরও ৩ জন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদকর্মী মফিজ মিয়া জানান, মাগুরা দরবার শরীফ থেকে মাহফিল শুনে বাড়ি ফেরার পথে শৈলকুপার লাঙ্গলবাঁধ-শ্রীপুর সড়কের শেখপাড়া নামক স্থানে নসিমন ও মহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন গুরুত্বর ভাবে আহত হয়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার(২২ ডিসেম্বর) ভোর রাতে। নিহত ব্যক্তিরা হলেন শৈলকূপা উপজেলার নওপাড়া গ্রামের জেহের আলী বিশ্বাসের ছেলে মহেন্দ্র ড্রাইভার বাবু বিশ্বাস (৫০) ও একই উপজেলার কবিরপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান (৬৭)।
এছাড়াও গাড়িতে থাকা ফাজিলপুর গ্রামের স্বপন মিয়া সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।
এবিষয়ে শৈলকূপার লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হামিদুল ইসলাম জানান, মাগুড়া দরবার শরীফ থেকে বাড়ি ফেরার সময় শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের শেখপাড়া নামক স্থানে মহেন্দ্র-নাসিমন মুখোমুখি সংঘর্ষ হয়ে ৫ জন আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার সময় পথের মধ্যে মাহেন্দ্র চালক বাবু বিশ্বাস ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান নামের দুই জন মারা যায়। এছাড়াও তারা ৩ জন গুরুত্বর ভাবে আহত হয়ে কুষ্টিয়া ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

No comments