শিরোনাম

শ্বশুর বাড়িতে ইয়াবাসহ জামাই আটক | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ
বরগুনায় শ্বশুরের ঘর থেকে মাদক ব্যবসায়ী জামাই জোবায়ের হোসেন হৃদয়কে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের শ্যামলী হল এলাকার গ্রিনরোডে শ্বশুরের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত হৃদয় চাঁদপুর জেলার হাজিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা কবির কাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।

ডিবি পুলিশ জানান, হৃদয় তিন সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে বিয়ে করে মৃত শ্বশুরের বাসায় স্ত্রীসহ দেড় মাস ধরে বসবাস করে আসছিল। ইয়াবাগুলো চাঁদপুর থেকে বরগুনায় নিয়ে আসা হয়েছে বলে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে হৃদয়। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ২৩০ পিস ইয়াবাসহ হৃদয়কে তার শ্বশুরের বাসা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলাসহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো প্রক্রিয়া চলছে।

No comments