প্রতীক নিতে আসেনি হিরো আলম | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ডাব প্রতীকে নির্বাচন করবেন। এটি তার দলীয় প্রতীক।
আজ সোমবার প্রতীক বিতরণী দিনে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন কার্যালয়ে তিনি আসেননি। এমনকি তার কোনো প্রতিনিধিও প্রতীক নিতে আসেননি।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়ায় এবার মোট সাতটি আসনে ৫৪ জন বৈধ প্রার্থী রয়েছেন। সোমবার সকাল ১০ টার দিকে বিতরণী কার্যক্রম শুরু হয়। পরে বেলা ১২ টার দিকে প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়। হিরো আলম বাদে রিটানিং কর্মকর্তার কাছ থেকে সবাই প্রতীক গ্রহণ করেছেন।
ফলে জেলা রিটানিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম হিরো আলমের প্রতীক নিজের কাছে রেখে দেন। তিনি জানান, হিরো আলম বা তার কোনো প্রতিনিধি আসেননি। তারা আসলে হিরো আলমের নির্ধারিত ডাব প্রতীক বুঝিয়ে দেওয়া হবে।
প্রতীক নেয়ার বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, প্রতীক তো আমার নির্ধারিত আছেই। ওটা পরে নিলেও হবে। আমি ঢাকায় কিছু কাজে ব্যস্ত থাকায় বগুড়া আসতে পারিনি। আগামীকাল আসলে পরশুদিন বুধবার আমার প্রতীক নিব।

No comments