সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত | Bogura TV | বগুড়া টিভি
সামিউল ইসলাম সনি,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।শনিবার সূর্যোদয়ের সাথে সাথে স্থানীয় পাবলিক মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।এরপর কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।
সকাল আট টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে কুচ-কাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। দুপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জিল্লুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সরদার,বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কদ্দুস আকন্দ,বীর মুক্তিযোদ্ধা আছালত জামান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস সরকার।
এসময় সহকারী কমিশনার (ভূমি)সবুজ কুমার বসাক,পৌর মেয়র মতিউর রহমান,সারিয়াকান্দি থানার ওসি(তদন্ত) দুরুল হুদা প্রমূখ উপস্থিত ছিলেন।

No comments