বগুড়ায় মহান বিজয় দিবস পালিত | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ ও উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়। এর পর জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন সকল সরকারি বেসারকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষ শহরের মুক্তির ফুলবাড়ি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগ পুষ্পমাল্য অর্পণের পর পর অন্যরা পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল ৮টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, শিশু কিশোরদের সমাবেশ, কুচকাওযাজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। জেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় মাধ্যমিকে বগুড়া জেলা স্কুল দ্বিতীয় স্থান, আর পুলিশ লাইন্স প্রথম স্থান অর্জন করেন। কলেজ পর্যায়ে সরকারি শাহ-সুলতান কলেজ দ্বিতীয় আর পুলিশ লাইন্স প্রথম স্থান অর্জন করেন।

No comments