ধুনটে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যাচেষ্টা, ব্যবসায়ী গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি
|
ধুনট উপজেলায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে প্রধান শিক্ষককে হত্যাচেষ্টা মামলায় গোলাম রব্বানী (৪৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোলাম রব্বানী উপজেলার মধুপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে। তিনি স্থানীয় মথুরাপুর বাজার এলাকায় দই মিষ্টির ব্যবসায়ী।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যার দিকে মথুরাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রধান শিক্ষক আফছার আলীর উপর হামলাকালে স্থানীয় জনতা তাকে আটক করে থানায় সোপর্দ করে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মুলতানি পারভীন শাহজাহান আলী তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি ২৯ অক্টোবরের আগে গঠন করা হয়েছে। ওই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মথুরাপুর গ্রামের গোলাম মোর্তজা। এই কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে ব্যবসায়ী গোলাম রব্বানী ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলীকে (৫৭) পিটিয়ে হত্যার চেষ্টা করে।
এ সময় প্রধান শিক্ষকের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে গোলাম রব্বানীকে আটক করে থানায় সোপর্দ করে। একই সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলীকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় মুলতানি পারভীন শাহজাহান আলী তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোর্তজা বাদি হয়ে গতকাল সোমবার রাতে গোলাম রব্বানীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
ধুন
ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, প্রধান শিক্ষককে মারপিটের মামলায় গ্রেফতার দেখিয়ে গোলাম রব্বানীকে কারাগারে পাঠানো হয়েছে। মামলা তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, প্রধান শিক্ষককে মারপিটের মামলায় গ্রেফতার দেখিয়ে গোলাম রব্বানীকে কারাগারে পাঠানো হয়েছে। মামলা তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

No comments