শিরোনাম

শাজাহানপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহতঃ১ | Bogura TV | বগুড়া টিভি


নাজিরুল ইসলাম শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরের ফটকি ব্রিজে ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে এক মহিলা নিহত।

আজ শুক্রবার দুপুর ১.১৫ ঘটিকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার মাঝিড়াবাসীর স্বামী ও স্ত্রী মোটরসাইকেল থাকা অবস্থায় বাসের ধাক্কা লেগে মোটরসাইকেলে পিছনের যাত্রী পড়ে গিয়ে চাকায় মাথা পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। আহত মোটরসাইকেল চালককে চিকিৎসায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ  তাৎক্ষনিক পরিবারের লোক এসে নিয়ে যায়।

তারা আরও জানিয়েছেন; বাসটির দ্রুত গতি থাকায় এমন ঘটনা ঘটে। তবে নিহত ও আহতের সঠিক পরিচয় এখনো জানা যায়নি। শুধু স্থানীয় লোকেরা বলাবলি করছেন, তাদের বাড়ি নাকি মাঝিড়াতেই।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহত ব‍্যক্তির পরিচয় জানা যায়নি।

No comments

Create Photocard

Loading...