শিরোনাম

বগুড়া-৬ আসনের নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বগুড়া সদর-৬ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম দাখিল করেছেন রাগেবুল আহসান রিপু এমপি। 

সেই সাথে বাংলাদেশ আওয়ামীলীগ বগুড়া-৭ আসন থেকে নৌকা মনোনয়ন পাওয়া প্রার্থী ডাক্তার মোস্তফা আলম নান্নু। বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রুবেল আহমেদ, বাংলাদেশ জাকের পার্টি মনোনীত প্রার্থী ফাইসাল বিন শফিক সনি, বগুড়া ৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী, বগুড়া ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী শোখ রানা সহ বেশ কয়েকজন।

বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকাল ১১ টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের কাছে তারা মনোনয়ন ফরম জমা দেন। রাগেবুল আহসান রিপু বর্তমানে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, গাবতলী উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামীলীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ভুলন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল হক শীলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সংসদ সদস্য প্রার্থী রাগেবুল আহসান রিপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ যে তিনি আমাকে ২য় বারের মত নৌকার মাঝি হিসাবে মনোনয়ন দিয়েছেন। 

আগমী সংসদ নির্বাচন উৎসব মুখর বলে, সেখানে বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, কোন একটা দলের জন্য নির্বাচন থেমে থাকবে না। আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

No comments