শিরোনাম

শিবগঞ্জে উপকারভোগীদের নিয়ে আলোচনা সভা | Bogura TV | বগুড়া টিভি



শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ

গতকাল সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সরকার কর্তৃক বয়স্ক, প্রতিবন্ধী,গর্ভবতী, বিবধা সহ বিভিন্ন ভাতা উপকারভোগীদের নিয়ে আলোচনা সভা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু জাফর এর সঞ্চালনায়ে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। 

এসময় আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এমদাদুল হক, শাহাবুদ্দিন শিবলী, সোহেল আক্তার মিঠু, বদি উদ জামান, শাফিকুল ইসলাম শাফী, ছাত্রলীগ নেতা  আবু রাহায়ন, রাকিবুল হাসান প্রমুখ।

No comments