শিরোনাম

গাজীপুর পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ২ বাসে আগুন | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপু‌রের কোনাবা‌ড়ীতে আন্দোলনে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল থে‌কে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

একপর্যায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে এবং দু‌টি যাত্রীবাহী বা‌সে আগুন দেয়। এ ঘটনায় তিনজন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকা‌লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে গাজীপু‌রের কোনাবা‌ড়ীতে স্ট্যান্ডার্ড গ্রুপসহ আশপাশের কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। এ সময় মহাসড়ক অব‌রোধ ক‌রে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। 

সেখা‌নে পু‌লিশ টিয়ার শেল নি‌ক্ষেপ ও সাউন্ড গ্রেনেট নি‌ক্ষেপ ক‌রে ছত্রভঙ্গ ক‌রে দেয়। প‌রে সকাল ৯টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে আন্দোলনরত পোশাক শ্রমিকরা।

র‌্যাব -১ গাজীপুর ক‌্যা‌ম্পের কোম্পানি কমান্ডার মেজর‌ মোহাম্মদ ইয়া‌সির আরাফাত হো‌সেন বলেন, পোশাক শ্রমিকরা সংগঠিত হয়ে থেকে ওই স্থানে আজমেরী পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাস দুটির আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থ‌লে বিপুলসংখ‌্যক পু‌লিশ, র‌্যাব ও বি‌জি‌বি মোতা‌য়েন র‌য়ে‌ছে। সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

No comments