শিরোনাম

বগুড়া ৭ আসনে প্রতিদ্বন্দ্বীতার জন্য প্রস্তুত আওয়ামী লীগ নেতা শাহাদৎ আলম ঝুনু | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ০৭ (গাবতলী-শাজাহানপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতার জন্য ২১ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।

ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা শাহাদৎ আলম ঝুনু আওয়ামী লীগের রাজনীতিতে সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি গাবতলী-শাজাহানপুর সংসদীয় এলাকার মানুষের উন্নয়নে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তাকে  প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ দিলে তিনি বিজয়ী হবেন বলে মনে করেন।

বিজয়ী হলে তিনি তৃণমুল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করে ভোটারদের মতামতের ভিত্তিকে সংসদীয় এলাকাকে ঢেলে সাজাবেন।

No comments