শিরোনাম

হিলি স্থলবন্দরে নতুন আলু আমদানি করে পুরাতন আলুর ঘোষণা | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে কোনো কোনো আলু আমদানিকারকরা পুরাতন আলুর এলসি করে নতুন আলু আমদানি করছেন। এর ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যায় মেসার্স অনি এন্টার প্রাইজ নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান ৪০ মেট্রিকটন নতুন আলু আমদানি করেন। এই আলুর আমদানির জন্য সিএন্ডএফ এজেন্ট হিসেবে ক্লিয়ারেঞ্জ দেন মেসার্স গোল্ডেন এন্টার প্রাইজ। কিন্তু সেই আলুর ঘোষণা দেওয়া হয় পুরাতন আলু।

অবশেষে হিলি স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তাদের চোখে ধরা পড়ে। মিস ডিগলারেশনে আলু আমদানির কারণে প্রথম অবস্থায় ১ লাখ ৪ হাজার টাকা অতিরিক্ত শুল্ক আদায় করা হয় এবং অনিয়মের কারণে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখার জন্য ভারত থেকে আলু আমদানি সিন্ধান্ত নেয় সরকার। এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি স্বাভাবিক রয়েছে। বর্তমানে আলু ১৮০ ডলারে এলসি করে আমদানি হচ্ছে।

তবে কিছু অসাধু আমদানিকারক পুরাতন আলুর আমদানির লক্ষ দিয়ে নতুন আলু আমদানি করছেন। যার ফলে ১৮০ ডলারের পরিবর্তে ২৫০ ডলার আদায় করা হয়েছে। আমরা হিলি কাস্টমস সব সময় সতর্ক রয়েছি। প্রথম অবস্থায় অনি এন্টার প্রাইজকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অপরাধে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

No comments

Create Photocard

Loading...