শিরোনাম

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াত | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের ডাকা ৭ম দফায় ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনে বগুড়ায় অবরোধের সমর্থনে মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে জামায়াত। রবিবার ভোর থেকেই বগুড়া-রংপুর মহাসড়ক এবং ২য় বাইপাস মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

সকাল ৭টায় ২য় বাইপাসের সাবগ্রাম ঘুনিয়াতলায় অবরোধের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান মিছিলেন নেতৃত্ব দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময় আর বেশি দিন নাই। সারাদেশের জনগণ জেগে উঠেছে। অচিরিইে এই ফ্যাসিবাদী সরকারের পতন হবে। নির্বাচনের নামে প্রহসন দেশের মানুষ মানবেনা। যেকোন মূল্যে প্রহসনের নির্বাচন রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে।

সমাবেশে শেষে জামায়াতের শত শত নেতাকর্মী মহাসড়কে বসে পড়ে। এদিকে, অবরোধের সমর্থনে বগুড়া-রংপুর মহাসড়কের বারোপুরে বিক্ষোভ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। শ্রমিক নেতা আজগর আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এছাড়াও বগুড়া-ঢাকা মহাসড়কের কয়েকটি এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ ও পিকেটিং করে জামায়াত-শিবির কর্মীরা

No comments