শিরোনাম

বগুড়ায় র‍্যাবের হাতে নাশকতা মামলায় ৩ জন গ্রেফতার | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ


বগুড়ায় নাশকতা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।

তিনি ২ রা নভেম্বর বৃহস্পতিবার বগুড়া র‍্যাবের
একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জেলার সদর থানার মামলা নং-৯৪ -৩০/১০/২০১৩ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা: আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ পেনাল কোড এ ৩০/১০/২০১৩ খ্রি.-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৪৩/১৪৭/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড সংক্রান্তে রাষ্ট্র বিরোধী কাজে বগুড়া জেলার বিভিন্ন স্থানে অবস্থান করছে। 



উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২ নভেম্বর অভিযান পরিচালনা করে রাষ্ট্র বিরোধী মামলার ৩ জনকে গ্রেফতার করা হয়।

এজাহারনামীয় আসামী শিবগঞ্জ উপজেলার আব্দুল মান্নানের ছেলে সাজু আহমেদ রবি (৩৫), সূত্রাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে সামিউল শেখ সন্ধি (৩০) মালতি নগর এলাকার মৃত কফিলুদ্দিনের ছেলে ফারুক আহমেদ ওরফে কমরেড (৩৭)।



উল্লেখ্য বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্তৃক সারা দেশে গত ২৯ অক্টোবর থেকে সকাল-সন্ধ্যা হরতাল পালনকালে ধৃত আসামীগণ সহ অন্যান্য আসামীরা বগুড়া সদর রোডস্থ পুলিশ প্লাজার পূর্ব পথে রাজনা অবস্থান করে পূর্ব পরিকল্পিতভাবে অর্ডার কার্য সম্পাদনের উদ্দেশ্যে হরতাল সমর্থনে নিশি, পিকেটিং লোহার রড বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কর্মক্ষমতা দুর্বল ভেবে পাটকেল নিক্ষেপ করে।

No comments