বিস্ফোরক মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা গ্রেপ্তার | Bogura TV | বগুড়া টিভি
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর মো. কাউছার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক কাউছার মিয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরের দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. কাউছার মিয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার পৌর কাউন্সিলর বিস্ফোরণ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

No comments