শিরোনাম

বগুড়ায় সেই আতংকিত পোষ্টারের প্রতারণার দায়ে আটক-১ | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বেশ কিছুদিন আগে ৪ শতাধিক বাড়িতে পোষ্টার লাগিয়ে দাবি করা হয় অনৈতিক অর্থ। প্রতিটি বাড়ির গেটে টাঙ্গানো হয় দু শ থেকে দশ হাজার টাকার লিষ্ট। গ্রামের প্রতিটি বাড়ির গেটে এমন পোস্টার দেখে আতঙ্ক ছড়িয়ে পরে আশপাশের এলাকায়। এ ঘটনায় রাত আড়াইটার দিকে রবিউল নামের একজনকে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের আব্দুল মোমিনের ছেলে শারদীয় দূর্গাপুজাকে ঘিড়ে এমন কর্মকান্ড ঘটছে বলে ধারনা করে বিভিন্ন মহল। তবে বিষয়টি নিয়ে গভীর তদন্ত করে পুলিশ।
পাশাপাশি র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সহ বেশ কিছু গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দল গভীর তদন্ত শুরু করে।

একপর্যায়ে কোন প্রমান না পাওয়ায় আশা ছেরে দেবার মতো অবস্থা দেখা যায়।

তবে ১৬ ই নভেম্বর (বৃহস্পতিবার) ছায়া তদন্তের মাধ্যমে ১ জনকে আটক করে কাহালু থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা।

তিনি জানান, বেশকিছুদিন আগে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বিস্নুপুর গ্রামে আনুমানিক ৪ শতাধিক বাড়ির গেটে প্রতারণার মাধ্যমে টাকা দাবি করা হয়। এবং গ্রামের একটি পুকুরের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে একটি বক্স থাকবে সেখানে নাম লিখে টাকা জমা দেবার কথা জানানো হয়। 
টাকা না প্রদান করলে বাড়ির বাচ্চাদের অপহরণ করে হত্যা করা হবে এমন হুমকি দেওয়া হয়। এবং নিজের বাচ্চার প্রাণ বাচানোর অনরোধ করেন।
প্রথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রবিউল জানান, সমাজে অনিয়ম বেড়ে গেছে তাই এভাবে টাকা উত্তোলন করে গরিবদের মাঝে বিলিয়ে দেবেন।

No comments