শিরোনাম

মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাক চাপায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদুকাকান্দি গ্রামের শরীফ হোসেনের ছেলে জোবায়ের আহমেদ (১৫) এবং মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮)। নিহত জুবায়ের মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র এবং নিরব শফিপুর শাহীন স্কুলের দশম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায় দুই বন্ধু। পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছেলে একটি ট্রাক মোরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে জুবায়েরের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় নিরব নামের আরেক বন্ধু। তাকে মুমূর্ষ অবস্থায় সফিপুর মর্ডান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, দুপুরে পল্লী বিদ্যুৎ এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে ট্রাক চাপা দেয় এতে ঘটনাস্থলে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তাদের একজনের মরদেহ স্বজনরা নিয়ে গেছে অপর জনের মরদেহ হাইওয়ে থানা আছে।

No comments