শিরোনাম

কোন সহিংসতার ঘটনা ঘটলে শেখ হাসিনা হুকুমের আসামী হবেন! বগুড়ায় জামায়াত নেতা সোহেল | Bogura TV | বগুড়া টিভি


আজাদুর রহমানঃ

বিরোধী দলের ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধের প্রথম দিনের শুরুতেই বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সকাল ৬টা থেকে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিল শেষে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করেছে। 

এছাড়াও শহরের চারমাথা, তিনমাথা এবং সাবগ্রাম এলাকায় অবরোধের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পিকেটিং করছে। 

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের আগুনে পুড়িয়ে মারার নির্দেশ দিয়ে সহিংসতা উস্কে দিয়েছেন। বিরোধী দলের শান্তিপূর্ন কর্মসূচীকে সহিংস করে তুলতেই তিনি তার দলের নেতাকর্মীদের সহিংস হওয়ার নির্দেশ দিয়েছেন। এখন থেকে দেশে কোথাও কোন সহিংসতার ঘটনা ঘটলে শেখ হাসিনা হুকুমের আসামী হবেন। 

তিনি অবিলম্বে জনগণের দাবী মেনে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবী জানান।

No comments