ছাত্রদলের ২ ’নেতাকে তুলে নেয়ার অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে।
মঙ্গলবার (৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যার কিছু আগে দু’জন বাসা থেকে বের হন। সন্ধ্যার আগে বা পরে কোনো এক সময়ে রাজধানীর অজ্ঞাত স্থান থেকে তাদের দু’জনকেই তুলে নেয় পুলিশ।
পরে রাত আনুমানিক ১১টার দিকে তাদের মিরপুর ১২ এর ২ নাম্বার এভিনিউয়ের সি ব্লকের ৬ নাম্বার বাসায় নিয়ে যায় তাদের এক জনকে। পুনরায় রাত প্রায় ৪টার দিকে তাদের মিরপুর ১২ নাম্বারের ওই একই বাসায় নিয়ে যায় দু’জনকেই।
তিনি আরও জানান, বাসায় নিয়ে গেল ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে যেতে যে পোশাক তারাপরিধান করেছে সেগুলো এবং সেদিন পরিহিত তাদের দু’জনের জুতা সংগ্রহ করে, সেই সঙ্গে তাদের পাসপোর্ট, সার্টিফিকেটসহ সব গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায়। এ সময় বাসায় থাকা অপর ব্যক্তি (ওদের মেস মেট) তাদের কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে কোনো সদুত্তর দেয়নি পুলিশ।

No comments