শিরোনাম

বগুড়ার নাশকতার মামলায় এক স্কুল শিক্ষক সহ তিন মাদক কারবারি গ্রেপ্তার | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বগুড়ার নাশকতার মামলায় এক স্কুল শিক্ষক সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

২৭ নভেম্বর দিবাগত রাতে বগুড়ার সারিয়াকান্দি থানা এলাকায় পুলিশের অভিযানে ১। মোঃ সৈকত ইসলাম (২০) পিতা-মোঃ ইদ্রিস আকন্দ, মাতা-মোছাঃ হাসনা বেগম, ২। মোঃ শিবলু মিয়া (২২) পিতা-মোঃ খোকা প্রামানিক, মাতা-মোছাঃ শিরি বেগম, উভয় সাং-কাটাখালী উত্তরপাড়া,

৩। মোঃ রবিন বাবু (২০) পিতা-মোঃ রাশেদ প্রামানিক, মাতা-মৃত রুবি বেগম, সাং-কাটাখালী মধ্যপাড়া, সর্ব থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াগনকে গ্রেফতার করে তাহাদের হেফাজত হতে ৩১ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

অপর দিকে ফুলবাড়ি গমির উদ্দিন স্কুলের সহকারী শিক্ষক নাশকতা মামলার আসামী ৪। মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার (৪৮) কে গ্রেফতার করা হয়।

সে গাবতলী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি -মৃত রহিম উদ্দিন প্রামানিক এর ছেলে, মাতা-মৃত ইজাতন বেওয়া, সাং-ফুলবাড়ী ভিটাপাড়া, থানা-সারিয়াকান্দি, এ/পি সাং-সন্ধ্যাবাড়ী মধ্যপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়া। সবাইকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী।

No comments