বগুড়ায় জামায়াতের ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধ করে টায়ারে আগুন | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বিএনপি জামায়াতের ডাকা সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ হরতালের দ্বিতীয় দিন বগুড়ায় শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা।
২০ই নভেম্বর (সোমবার) সকাল আটটা থেকে
শহরের কলোনী ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়ক অবরোধ করে ট্রায়ারে আগুন দেয়।
এ সময় কয়েকজন নেতা কর্মীরা ৪ টি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক ছড়িয়ে দেয়।
এর আগে সকাল সাতটায় মোহাম্মদ আলী হসপিটালের সামনে অবরোধ করে বিক্ষোভ করছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় ৪ টি ব্যাটারি চালিত ইজিবাইক ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিএনপি-যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন।
শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দাবি করে সকাল আটটায় অবরোধের সমর্থনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ চলাকালে অদূরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ সময় বিএনপির নেতারা বলেন, ‘দলের এক দফা দাবি উপেক্ষা করে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও ভোট ডাকাতির প্রহসনের নির্বাচনের অপচেষ্টা করছে। এ জন্য তফসিল ঘোষণা পর্যন্ত আমরাও মাঠে থেকে কর্মসূচি পালনের পাশাপাশি কিছু কৌশল নিয়েছিলাম। এখন আমরা নতুন কর্মসূচী পালন করছি।
পরবর্তীতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সিগ্ধ আখতার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের সাথে নিয়ে সড়কের আগুন জ্বালানো ট্রায়ার অপসারণ করে।

No comments