শিরোনাম

২৪ বছরের রেকর্ড ভাঙলেন পাকিস্তানের হারিস রউফ | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

বিশ্বকাপের অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে হলে দুল দলকেই জিততে হবে ম্যাচটি। তবে নিউজিল্যান্ডের চেয়ে পাকিস্তানের আজকের সমীকরণটা একটু বেশি কঠিন। শুধু জিতলেই হবে না, নির্ধারিত ওভারের মধ্যে জিততে হবে তাদের। 

 আর এমন কঠিন ম্যাচের দিনে লজ্জার রেকর্ডে নাম উঠলো পাকিস্তানি পেসার হারিস রউফের। 

বিশ্বকাপে ২৪ বছরের মধ্যে কোনো বোলার এক আসরে এত ছক্কা হজম করেননি। চলতি আসরে আজকের ম্যাচ পর্যন্ত যতগুলো ছক্কা হজম করেছে পাকিস্তানের এই পেসার। 

শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভার বল করে ১ উইকেট পেতে ৮৫ রান খরচ করেন হারিস রউফ। তার ওভারে দুটি ছক্কা হাঁকিয়েছেন কিউই ব্যাটাররা।

এতেই হারিস রউফ গড়ে ফেলেছেন লজ্জার রেকর্ড। এক বিশ্বকাপে পাকিস্তানি এই পেসার (আজকের ম্যাচসহ) ছক্কা হজম করেছেন ১৬টি। ১৯৯৯ সালের পর বিশ্বকাপের এক আসরে কোনো বোলার এতগুলো ছক্কা খাননি। 


এতদিন এই রেকর্ডটা ছিল জিম্বাবুয়ের পেসার তিনাশে পানিয়াঙ্গারার। ২০১৫ বিশ্বকাপে ১৫টি ছক্কা হজম করেছিলেন তিনাশে। আর ২০১৯ বিশ্বকাপে ১৪ ছক্কা খেয়ে এই তালিকায় তিন নম্বরে ভারতীয় স্পিনার ইয়ুজবেন্দ্র চাহাল।

একই বিশ্বকাপে তার সমান ছক্কা হজম করেছিলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। ২০১৫ বিশ্বকাপে জেসন হোল্ডার ১৩ ছক্কা হজম করেছিলেন। এটি তালিকায় পঞ্চম অবস্থানে।

No comments