শিরোনাম

পরিবারের সঙ্গে দ্বন্দ্ব, সবার চোখ ফাঁকি দিয়ে যা করলেন বাবু | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

পারিবারিক কলহের জের ধরে মাদারীপুরের কালকিনিতে মো. বাবু বেপারী (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। 

শনিবার (৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত বাবু বেপারী পৌর এলাকার কাশিমপুর গ্রামের আক্কাস বেপারীর ছেলে। 

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, নিহত ওই বাবু বেপারীর সঙ্গে দীর্ঘদিন যাবত তার স্ত্রী ও পরিবারের লোকজনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে বাবু বেপারী পরিবারের সঙ্গে অভিমান করে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 


খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, নিহত বাবু বেপারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

No comments