শিরোনাম

পাইলিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে শ্রমিকের মৃত্যু | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপ মাথায় পড়ে মো. বদরুদ্দোজা (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) মধ্যরাতে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৭টার দিকে এ ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো. বদরুদ্দোজার সহকর্মী মো. কালাম জানান, বসুন্ধরা আবাসিক এলাকায় এম ব্লকের একটি ভবনে পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপ মাথায় পড়ে গুরুতর আহত হন বদরুদ্দোজা। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
 
পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, মো. বদরুদ্দোজার গ্রামের বাড়ি নেত্রকোণায়। তার বাবার নাম শামসুদ্দিন। মো. বদরুদ্দোজা বসুন্ধরা আবাসিক এলাকা থাকতেন। তার তিন ছেলে রয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

No comments