বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর ফাঁড়ি ও স্টেডিয়াম ফাঁড়ি পুলিশ।
শনিবার বেলা ১০টায় শহরের রেল স্টেশনের ময়লার ভাগাড়ের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের আনুমানিক বয়স ৫০ বছর৷ তিনি ভবঘুরে এবং স্টেশনের আশেপাশেই থাকতেন বলে জানিয়েছেন বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, ময়লার ভাগাড়ের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অবস্থায় নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছে, নিহত ব্যক্তি স্টেশনের আশে পাশেই থাকতো। নেশা করতো এবং ভবঘুরে ছিলেন।
প্রাথমিকভাবে পরিচয় না পাওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিএই)'র সদস্যরা এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয় কাউন্সিলর এর মাধ্যমে লাশ দাফনের ব্যাবস্থা করা হবে।

No comments