শিরোনাম

জয়পুরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের বিরামপুর থেকে পাঁচবিবি রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি পাঁচবিবি রেলওয়ে স্টেশনের পৌঁছানোর আগে নওদা-নাকুড়গাছীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে ট্রেনের জানালা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় জানালা দিয়ে ভেতরে পাথর গিয়ে দীলিপ নামে এক যাত্রীর মাথায় পড়লে তিনি আহত হন। পরে পাঁচবিবি রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রা বিরতি দিলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সে বাড়ি ফিরে যায়।

সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন বলেন, দুর্বৃত্তদের ছোড়া পাথরে ট্রেনের ভেতরে থাকা এক যাত্রী আহত হয়েছেন । তবে কাউকে শনাক্ত করা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের বিরামপুর থেকে পাঁচবিবি রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে।

ট্রেনটি পাঁচবিবি রেলওয়ে স্টেশনের পৌঁছানোর আগে নওদা-নাকুড়গাছীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে ট্রেনের জানালা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় জানালা দিয়ে ভেতরে পাথর গিয়ে দীলিপ নামে এক যাত্রীর মাথায় পড়লে তিনি আহত হন। পরে পাঁচবিবি রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রা বিরতি দিলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সে বাড়ি ফিরে যায়।

সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন বলেন, দুর্বৃত্তদের ছোড়া পাথরে ট্রেনের ভেতরে থাকা এক যাত্রী আহত হয়েছেন । তবে কাউকে শনাক্ত করা যায়নি।

No comments